আশাশুনি উপজেলার বুধহাটা বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুেরন্স এর ব্যবসায়িক উন্নয়ন সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বুধহাটা ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সুধীজন, অতিথি ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুেরন্সের কর্মকর্তা-কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানে বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান অতিথি হিসাবে আলোচনা রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, আনারুল ইসলাম ও হাফেজ আছাফুর রহমান। বক্তারা ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ, গ্রাহকসেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।