দিঘলিয়ায় প্রধানমন্ত্রীর সারা দেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ভারচুয়ালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা রেহানা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভীন, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা বন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, দিঘলিয়া উপজেলা স্থল ও নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ আঃ আজিজ, গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ বিশ্বাস, বাংলাদেশ কাব স্কাউটস দিঘলিয়া উপজেলা কমিশনা ও প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি শেখ মোঃ ইসরাইল হোসেন, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, আঃ রাজ্জাক, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের বিএনসিসি টিম, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটস টিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়। শুধু এডিস মশার কামড়ে নয়, অন্যান্য মশার কামড়েও ডেঙ্গু রোগ সংক্রামিত হতে পারে। তাই আমাদের চারপাশের মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে হবে। আর এ কাজে সকল পেশাজীবি মানুষের স্ব উদ্যোগে এগিয়ে আসতে হবে। বাড়ির আশপাশ পরিস্কার করতে হবে।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এর নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর পরিচালিত পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ৩ মাস ব্যাপী অভিযানের শুভ উদ্বোধন করা হয়।