আশাশুনিতে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের মাসিক উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. রোকনুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি আজহারুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। এ সময় উপজেলা অফিস সম্পাদক এনামুল কবির, টিম সদস্য মাওঃ এম আরাফাত হোসেনসহ উপজেলার ১১ ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে ইউনিয়ন শাখার মাসিক প্রতিবেদন পর্যালোচনা, আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।