কালীগঞ্জে অভিজানে ৫ আসামি গ্রেফতার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫১ পিএম
কালীগঞ্জে অভিজানে ৫ আসামি গ্রেফতার

ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করেছে।অপরদিকে মাদক বিরোধী অভিযানে মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।কালীগঞ্জ থানা পুলিশ বলেন, শুক্রবার রাতে কালীগঞ্জ থানার এসআই নাহিদুর ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামে অভিযান চালিয়ে এনজিআর-৩২/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কবির উদ্দিন গ্রেফতার করে।এদিকে মাদক সেবিকে ৭ মাসের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। শরিবার রাত রাতে এএসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ উপজেলার উল্যা গ্রাম থেকে কালীগঞ্জ সিআর-৬১৫/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাল মিয়াকে গ্রেফতার করেন।

শনিবার গভীর রাতে কালীগঞ্জ বাসটার্মিনাল থেকে সন্ত্রাস বিরোধী আইনের মামলার ২ আসামি মাহাবুব বিশ্বাস ও নান্নু হোসেনকে গ্রেফতার করে। এদিকে কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের কালীগঞ্জ থানার জিআর-২৯৭/১৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে।১১ সেপ্টেম্বর রাতে মাদকসেবীকে গ্রেফতার করে আলমগীর খাঁ কে সে কালীগঞ্জ নদীপাড়ার  মৃত হারুন খাঁনের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, আসামিদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে