চাটমোহরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩২ পিএম
চাটমোহরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

পাবনার চাটমোহরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরের সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে এই টুর্ণামেন্টর উদ্বোধন করেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু। সাবেক পৌর মেয়র প্রফেসর আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির নেতা ডাঃ আহমেদ মোস্তফা নোমান। এসময় বিশেষ অতিথি হিসেবে চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম,পাবনা জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন,চাটমোহর ক্রীড়া পরিষদের সাগরসহ অন্যরা উপস্থিত ছিলেন।  চাটমোহর ক্রীড়া পরিষদের আয়োজনে এই টুর্ণামেন্ট উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে প্রতিদ্বন্দ্বিতা করে নিমাইচড়া ইউনিয়ন ফুটবল দল ও হরিপুর ইউনিয়ন ফুটবল দল।

আপনার জেলার সংবাদ পড়তে