আটক ৫ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিলেন বিএসএফ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৭ পিএম
আটক ৫ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিলেন বিএসএফ
পাট কিনে নৌকা নিয়ে ফেরার পথে ভারতের সীমান্তে চলে যাওয়ায় বিএসএফ আটক করে ৫ জন বাংলাদেশিকে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পের মাধ্যমে তাদের ১১ দিন ফেরত দিলেন বিএসএফ। জানা গেছে, ৭ সেপ্টেম্বর রাজশাহীর বাঘা সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে ফেরার পথে ভুলবশত: ভারতীয় সীমানায় চলে য়ায় রাজশাহীর বাঘা উপজেলার দুই মাঝিসহ তিনজন পাট ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নৌকায় থাকা পাটসহ ৫ জনকে আটক করে নিয়ে যায়। পরে বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পে যোগাযোগ করা হলে ৯ সেপ্টেম্বর বিকালে পতাকা বৈঠক করেন বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে জানানো হয়-তাদের ফেরত দেওয়া হবে না। সরকারিভাবে আবেদন করে তাদের ফেরত নিতে হবে।

পরে আটক স্বজনরা রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের সাথে যোগাযোগ করেন। সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ১৩ সেপ্টেম্বর সকালে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে বৈঠক শেষে আটকদের পরিবারের কাছে তাদের ফিরে আনার ব্যাপারে আশ্বস্ত করেন। পরে প্রয়োজীয় কাগজপত্র জমা দিলে বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পের মাধ্যমে ১১ দিন পর ফেরত দেন বিএসএফ। মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-বাঘা উপজেলার আলাইপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২২), ইউনুস মন্ডলের ছেলে শাহাবুল আলী (৪২), শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫) এবং একই এলাকার নৌকার মাঝি জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) ও সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)। বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি ১১ দিন পর ফেরত আসার পর রাজশাহী-৬ বাঘা-(চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ সহ স্থানীয়দের সাথে তারা ছবি তুলেন। এ বিষয়ে বিএসএফের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোশারফ হোসেনের পিতা গোলাম মোস্তফা বলেন, এমপি ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দিয়েছেন।

এর আগে তিনি ফিওে আনার ব্যপারে আশ্বাস দিয়েছেন। এদিকে মুক্তিপ্রাপ্ত আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, আমার ভাইসহ ৫ জনকে ভারতের রানীনগর থানায় ছিল। ১১ দিন সেখানে থাকার পর মুক্তি পেয়ে আমাদের কাছ এসেছেন। আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান বলেন, বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা (বিএসএফ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বিষয়টিকে কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় মুক্ত হয়ে আমাদের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এ বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা হয়। তাদের জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর তাদের ফেরত আনার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। প্রশাসনিক প্রক্রিয়ায় মুক্ত হয়ে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে