শিক্ষকদের সঙ্গে খুলনা জেলা পরিষদের প্রশাসক বাপ্পির মতবিনিময়

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ পিএম
শিক্ষকদের সঙ্গে খুলনা জেলা পরিষদের প্রশাসক বাপ্পির মতবিনিময়

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপদ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও আসলাম পারভেজ। সভায় শিক্ষকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি শিক্ষকদের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় বক্তব্য দেন শিক্ষক বিএম আক্তার হোসেন, অলোক মৃধা, পঙ্কজ কুমার বাইন, বিথীকা ইজারাদার, চন্দনা সরদার, অধীর কৃষ্ণ মণ্ডল, বিষ্ণুপদ সরকার, নাজমুল হক, মাসুদা খাতুনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। সভায় সোলাদানা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে