“এসো শিক্ষার্থী জ্ঞান চর্চায় ভাঙি মগজের কারফিউ” এই শ্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় জোড়গাছা ডিগ্রি কলেজে সাংস্কৃতিক কমিটি আয়োজন ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর)কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং শিক্ষার্থী রোজিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম।আরো বক্তব্য রাখেন,কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য আব্দুর রহমান মাতু,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস,সহকারী অধ্যাপক রাশেদ সালাহ উদ্দিন বাবু,সহকারী অধ্যাপক আব্দুল হাই(সাধারণ শাখা),সহকারী অধ্যাপক আনিসুর রহমান,সহকারী অধ্যাপক জিয়াউর রহমান,সহকারী অধ্যাপক আব্দুল হাই(বিএমটি শাখা),সহকারী অধ্যাপক আবুল বাসার,শিক্ষার্থী শামীমা নওরিন ও ঐশি আক্তার প্রমুখ।