আটোয়ারীতে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) :
| আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০১ পিএম | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৮ পিএম
আটোয়ারীতে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন সহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। ২৪ সেপ্টেম্বর রাতে আটোয়ারী-বোদা মহাসড়কের রাধানগর বোর্ড অফিসের পূর্ব পার্শে  ব্রিজের উপর মাদক পাচারের সময় একটি সন্দেহজনক সিলভার রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩২-৩০২৭) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা ৩ জনকে আটক ও তাদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি এবং ৩টি মোবাইল ফোন। আটককৃতরা হলেন,  রাধানগর ইউনিয়নের আইনুল হকের ছেলে খালিদ হাসান নয়ন (৩২) ওই এলাকার গোপাল চন্দ্র ছেলে চন্দন কুমার দুলাল (৩৭) ও ওই এলাকার মোস্তফা কামালের ছেলে সবুজ (২৯)।

এই সফল অভিযানের নেতৃত্ব দেন আটোয়ারী থানার চৌকস ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের পঞ্চগড় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন ওসি তদন্ত মোঃ ফারুকুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে