বিরলের ০৮ নং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মানিরুল ইসলাম মানিক এর গাড়ীবহর এর শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন মাদ্রাসার মাঠ হতে সহস্রাধিক গাড়ীবহর এর শোডাউন বের হয়ে ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ বাজার ও গ্রামসমূহ প্রদক্ষিণ করে।
এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান মানা, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক আরমান আলী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি কামাল হোসেন, যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আজাহার আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনারুল মাস্টার, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল হাজারী, সাধারণ সম্পাদক মোঃ বাবু, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেন, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফ হোসেনসহ প্রায় দুই সহস্রাধিক নারী ও পুরুষ সমর্থকেরা মোটরসাইকেল, পিক-আপ ভ্যান, অটোরিকশা, চার্জার ভ্যান রিক্সাযোগে শোডাউনে অংশগ্রহণ করেন। শোডাউনকালে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মানিরুল ইসলাম মানিক কর্মী ও সমর্থকদের দোআ/আশির্বাদ ও সমর্থন কামনা করেন।