নওগাঁর ধামইরহাটে একই দিনে পৃথক ঘটনায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার পৃথক দুটি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন থানা পুলিশ। নিহতরা হলো- উপজেলার মঙ্গলবাড়ি বাজার এলাকার শাহিনুর ইসলামের ছেলে আনান হোসেন (১৮) এবং দাদানপুর খয়েরবাড়ী গ্রামের জিহাদ হোসেন বাদশার স্ত্রী কবিতা খানম (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিজ নিজ বাড়িতে মায়ের অভিমান করে আনান হোসেন এর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই দিন বিকেলে ঘড়ের তিরের সাথে কবিতা খানমের মরদেহ ঝুলতে দেখেন পরিবারের লোকজন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তারা কী কারণে গলায় ফাঁস দিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।