আশাশুনিতে আলোকিত আশাশুনির গাছের চারা বিতরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৭:৫০ পিএম
আশাশুনিতে আলোকিত আশাশুনির গাছের চারা বিতরণ

আশাশুনিতে আলোকিত আশাশুনির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা বিতরণ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চারা বিতরণ উদ্বোধন করেন। উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে চারা বাতরণ করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, আলোকিত আশাশুনির আহবায়ক জাকির হোসেন প্রিন্স, সদস্য সচিব জাকির হোসেন ভুট্ট, যুগ্ম আহবায়ক প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, অধ্যক্ষ আঃ রব ও প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, শিক্ষক শফিকুল ইসলাম তুষার ও সংগঠনের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে