কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে সরারচর গরুর বাজার ও নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারো বাড়িয়া গুপিনাথ গরুর হাট জমজমাট হয়ে উঠেছে। যদি ও বাজিতপুর উপজেলার সরারচর বাজারটি একটি ঐতিহ্যবাহী গরুর বাজার। এ বাজার থেকে শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে। এখানে ক্রেতা ও বিক্রেতারা সুইট দেন ৫০০ টাকা। অন্য দিকে নিকলী উপজেলার জারইতলার আঠারো বাড়িয়া গুপিনাথ গরুর হাটে জেলার মধ্যে সবচেয়ে অন্যতম বাজার হয়ে দাড়িয়েছে। এখানে শত শত পাইকাররা দেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বিবাড়িয়া সহ বিভিন্ন বিভাগীয় শহর থেকে পাইকাররা এসে গরু কিনে নিয়ে যায়। ক্রেতা ২৫০ ও বিক্রেতা ২৫০ টাকা সহ মোট ৫০০ টাকা সুইট দিয়ে থাকেন। আজ বুধবার বিকেলে সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ছোট গরুর দাম ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা, মাঝারি গরুর দাম ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা ও বড় গরুর দাম ৩ লক্ষ টাকার অধিক বলে পাইকাররা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। বাজারের ইজারাদাররা জানান, পহেলা বৈশাখ হতে কয়েক কোটি ব্যয়ে বাজারটি ১ বছরের জন্য ইজারা এনেছেন। এখন পর্যন্ত তাদের লোকসানের মুখ দেখতে হচ্ছে বলে জানিয়েছেন। অন্য দিকে দুই তিন মাস গরুর বাজার একটু মন্দা থাকে বলে উল্লেখ করেন।