এলাকার উন্নয়নে আপনারা সাহসের সাথে লেখেন: সংসদ সদস্য রুমা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৬:০২ পিএম
এলাকার উন্নয়নে আপনারা সাহসের সাথে লেখেন: সংসদ সদস্য রুমা

সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন,এলাকার উন্নয়নে,এলাকার স্বার্থে আপনারা সাহসের সাথে রেখৈন। একটি রাষ্ট্র গঠণে সাংবাদিকদের ভূমিকা াপরিহার্য,আপনারা সঠিক তথ্য তুলে ধরেন,মানুষকে জানান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য,গণতন্ত্রের জন্য কাজ করছেন। আমিও এলাকার উন্নয়নে কাজ করছি। চাটমোহর আমার জন্মস্থান,এলাকার উন্নয়ন সব সময় আমি চাই। এলাকার উন্নয়নে আপনাদের সাথে কসতে চাই,আপনাদের হাত ধরেই কাজ করতে চাই। 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। 

এমপি রুমা মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের লেখার আহবান জানিয়ে বলেন,মাদকের বিরুদ্ধে আপনারা সাহস করে লেখেন,মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করেন। চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে হবে। 

অ্যাডভোকেট রুমা বিগত ৪ মাসের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন,এই তিন উপজেলায় অনেক কাজ করার চেষ্টা করেছি। চাটমোহরে আধুনিক একটি অডিটোরিয়াম করা হবে। ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতাল,২য় ধাপে ৩ উপজেলায় স্টেডিয়াম নির্মাণ,চাটমোহর রেলস্টেশনকে আধুসিক মডেল স্টেশন করা হবে,ট্রেন থামানো ও আসন বাড়ানো হবে,চাটমোহরে পুলিশ ভ্যান দেওয়া হবে,বড়াল নদ সংস্কার ও খনন করা হবে,ভাঙ্গুড়ায় ব্রিজ নির্মাণ করা হবে। তিনি তিনটি প্রেসক্লাবের উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন এবং প্রতিটি ক্লাবে ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষনা দেন। তিনি বলেন,পাবনা সদর আসনের এমপি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস চাটমোহর-মান্নাননগর সড়কের কাজের পদক্ষেপ নেন।

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম বাবলু,ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ,ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা বাসিত,সাংবাদিক ্িবকাশ চন্দ্র চন্দ,এস এম মাসুদ রানা,বিপ্লব আচার্য,জিয়াউর রহমান,পিপুল প্রমুখ। 

মতবিনিময় সভায় বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,এ এম জাকারিয়া,অ্যাডভোকেট সাইদুর রহমান,মিজানুর রহমান মজনু,ইয়াসিন আলী,গোলজার হোসেন,জাকির হোসেন,যুবদল নেতা গোলজার হোসেন,ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীমসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে