চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একজন মাদক বিক্রেতা ও ৩ জন মাদকসেবী আটক হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় চাটমোহর পৌর সদর ও বিলচলন ইউনিয়নের কুমারগাড়া ও বোঁথর গ্রামে অভিযান চালিয়ে এদেরকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হল,মাদকসেবী বোঁথর দক্ষিণপাড়ার গোলাপ হোসেনের ছেলে আশরাফুল আলম (২৭), কুমারগাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে আলামিন ইসলাম (৩০) ও বোঁথর গ্রামের নূর মোহাম্মদের ছেলে রুবেল হোসেন (৩২) এবং মাদক বিক্রেতা পৌরসভার কাজীপাড়া মহল্লার এস এম মোজাহারুল হকের ছেলে এবিএম কামরুজ্জামান ফারুক (৪২)। ফারুকের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত মধ্যে তিন মাদকসেবীর মধ্যে ভ্রাম্যমান আদালত আশরাফুল আলমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড এবং আলামিন ও রুবেলকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ। অপরদিকে মাদক বিক্রেতা ফারুকের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শনিবার এদেরকে কারাগারে পাঠানো হয়েছে।