চিরিরবন্দরে সাবেক কৃতি ফুটবলারের মৃত্যু

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০২:০১ পিএম
চিরিরবন্দরে সাবেক কৃতি ফুটবলারের মৃত্যু

চিরিরবন্দর ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, চিরিরবন্দর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক, এক সময়ের তারকা ফুটবলার, বাসুদেবপুরে চার জামাত নিবাসী মোঃ মোয়াজ্জেম হোসেন শাহ্ গত ১৮ অক্টোবর বিকাল সাড়ে ৪ ঘটিকায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পুত্র সন্তান রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা গতকাল ১৯ অক্টোবর সোমবার সকাল ১০ ঘটিকায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। তাঁরা ৭ ভাইয়ের মধ্যে ৪ জনই আশি ও নব্বই দশকের কৃতি ফুটবলার ছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি, চিরিরবন্দর ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোরশেদ উল আলমসহ সাবেক কৃতি খেলোয়াড়গণ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে