প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণকারী ধর্ষক সাইমন গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৪:৪০ পিএম
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণকারী ধর্ষক সাইমন গ্রেপ্তার

প্রতিবন্ধী তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগে থানায় দায়ের করা মামলার একমাত্র অভিযুক্ত আসামি ধর্ষক সাইমন বেপারীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার  (২১ অক্টোবর) সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এসআরবির সহায়তায় থানা পুলিশ ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক সাইমনকে গ্রেপ্তার করেছে। এর আগে ভিকটিমের মা ঝর্না বেগম বাদী হয়ে ১৯ অক্টোবর দিবাগত রাতে বানারীপাড়া উপজেলার বালীপাড়া গ্রামের আব্দুল বেপারীর ছেলে সাইমুন বেপারীর বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, বালীপাড়া গ্রামের নির্যাতিতা প্রতিবন্ধী তরুণী গত ৮ অক্টোবর প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির পুকুরে গোসল করতে যায়। এসময় তার মা বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে যান। তিনি বাড়িতে ফিরে প্রতিবন্ধী মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায় প্রতিবেশী তাজউদ্দিনের ঘরের বারান্দায় সাইমন কর্তৃক মেয়েকে ধর্ষিত হতে দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে সাইমন দৌড়ে পালিয়ে যায়। বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, নির্যাতিতা ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসি সেন্টারে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি থানায় মামলা গ্রহণের পর পরই তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র প্রধান অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে