আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:০৪ পিএম
আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

আশাশুনিতে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, তরুণীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের উৎপাদিত পণ্যের বাজারসংযোগ নিশ্চিত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

ব্রেকিং দ্য সাইলেন্স বাস্তবায়িত এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় পরিচালিত ইয়াং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট (ণডঊঊ) প্রকল্পের আওতায়  সরকারি বেসরকারি অংশীজনদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যমানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় ব্রেকিং দ্য সাইলেন্স এর ণডঊঊ প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে মূল উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ কামরুল ইসলাম। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমানে অনেক প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করলেও ব্রেকিং দ্য সাইলেন্স তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে, যা প্রশংসনীয়। নারীদের এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে এবং মার্কেট লিংকেজ তৈরী করার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সর্বাত্বক সহযোগিতা থাকবে।সভায় তরুণীদের কর্মসংস্থানের সুযোগ ও প্রতিবন্ধকতা, উদ্যোক্তা উন্নয়ন এবং নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বিশেষভাবে তরুণীদের তৈরি পণ্যের বাজারসংযোগ, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং পণ্য বিক্রির টেকসই সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। সভা সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী দীপ রঞ্জন বিশ্বাস। এ সময় ণডঊঊ প্রকল্পের প্রশিক্ষক তানবীর আহমেদ এবং কমিউনিটি মোবিলাইজার রোকেয়া খাতুন উপস্থিত ছিলেন। সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক, সমাজসেবা, সমবায়, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সিপিপি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রতিনিধিরা, আশাশুনি সদর ইউপিসচিব, সদস্য, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পের অংশগ্রহণকারী তরুণীরা উপস্থিত ছিলেন।


আপনার জেলার সংবাদ পড়তে