আশাশুনি উপজেলা পেশাজীবী বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:০৫ পিএম
আশাশুনি উপজেলা পেশাজীবী বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা পেশাজীবী বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টায় আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর প্রফেসর আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, বায়তুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম ও আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল বলেন, পেশাজীবীদের দেশ, জাতি ও সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ৩১ অক্টোবর ঢাকা-খুলনা থেকে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে পেশাজীবী বিভাগের নেতাকর্মীদের যথাযথ প্রস্তুতি ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে