খুলনার পাইকগাছায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ দোকানীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড়ে অবস্থিত মেসার্স দেবী ফার্মেসী, মেসার্স ইমরান ফার্মেসী, মেসার্স রহিম ফার্মেসী ও মেসার্স রজিনা ফার্মেসীর মালিককে এর জরিমানা করা হয়। জরিমানা করেন উপজেলা নির্বানী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন খুলনা ঔষধ প্রশাসনের কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ধারায় এ জরিমানা হয় বলে জানা যায়।