চিরিরবন্দরে জেলা ক্রীড়া অফিসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন কুঁড়ির খেলোয়াড়দের সাথে মতবিনিময় ও পরামর্শ প্রদান করেছেন। গতকাল ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন কুঁড়ির বালিকা কাবাডি ও ফুটবল খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে পরামর্শ প্রদান করেন দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে সূখীপীর মাঠসহ বিভিন্ন মাঠ পরিদর্শনপুর্বক উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সাথে মতবিনিময় করেন। এসময় চিরিরবন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম সাথে ছিলেন।