ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় কান্দিপাড়া বাজারে বিএনপি কার্যালয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ গফরগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির।
এতে সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম পলাশ ও সঞ্চালনায় ছিলেন দলের সদস্য সচিব এস এম মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক
নবী হোসেন নবী, যুগ্ম আহ্বায়ক মইনুল হোসেন রুবেল, সদস্য শেখ মোফাখখারুল হক টুটুল, সাঈদ আহমেদ, আব্দুল আহাদ ঢালী ও বাবুল মিয়াসহ দক্ষিণ গফরগাঁও উপজেলার অন্তর্ভুক্ত ৮টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।