পীরগঞ্জে মাদক ও জুয়া নির্মুলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) :
| আপডেট: ২৯ আগস্ট, ২০২৫, ০৭:৩০ এএম | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ০৭:৩০ এএম
পীরগঞ্জে মাদক ও জুয়া নির্মুলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

রংপুরের পীরগঞ্জে মাদক ও অনলাইনে জুয়া নির্মুলে যৌথ বাহিনীর সাড়াঁসী অভিযান অব্যাহত রয়েছে। অপরদিকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ অবিভাবকেরা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেরেছন। এদিকে যৌথ বাহিনীর চলমান এ অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্ত, ৭২ পদাতিক ব্রিগেড এর ৩৪ ইস্ট বেংগল (মেক) পীরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম এর নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার বড়দরগা  ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাড়ী থেকে গোলশেনারা বেগম (৩৬) নামে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ৩৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩ পুরিয়া হিরোইন, ১টি মোবাইল ও নগদ ৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করে। এর আগে এক অভিযানের পীরগঞ্জ উপজেলা সদরস্থ বাজারে অভিযান চালিয়ে,অনলাইন জুয়া খেলার অপরাধে আন্তর আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অন্তর আলী(৩৮), গাইবান্ধার সাদুল্যাপুর  উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের রাশেদ মিয়া ওরফে তুরু মিয়ার পুত্র। জানা গেছে, গ্রেফতারকৃত আন্তর আলীর মোবাইলের বিকাশ একাউন্ট থেকে গত এক সপ্তাহে ৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করা হয়েছে। যা অনলাইন জুয়ার সাথে সম্পর্ক যুক্ত। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে