সৈয়দপুরে ছেলের পরীক্ষার ফল খারাপ হওয়ায় মায়ের আত্মহত্যা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৫ নভেম্বর, ২০২৬, ০৭:০৭ এএম | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৭:০৭ এএম
সৈয়দপুরে ছেলের পরীক্ষার ফল খারাপ হওয়ায় মায়ের আত্মহত্যা

ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রুনা লায়লা (৪৫) নামে এক নারী। তিনি নীলফামারীর সৈয়দপুর আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষিকা ছিলেন। ৪ নভেম্বর পার্শ্ববর্তী দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, সৈয়দপুর থেকে পার্বতীপুরে গিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। এতে ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। প্রাথমিকভাবে ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়াকে এ ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে ঘটনার পেছনে এটিই একমাত্র কারণ কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

একজন শিক্ষিকার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি নানা প্রশ্নেরও জন্ম হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও মৃত্যুর আগে তাঁর কোনো মানসিক চাপ, পারিবারিক জটিলতা কিংবা অন্য কোনো ঘটনা ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি উঠেছে।

আপনার জেলার সংবাদ পড়তে