হাটহাজারীতে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৮:০৪ পিএম
হাটহাজারীতে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারীতে নির্মাণাধীন ভবনের লেবার শেড থেকে  জিয়ারুল (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।  গত শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ এলাকার পশ্চিমে ৭নং ওয়াডস্থ চন্দ্রপুর গ্রামের অছি মিয়ার কলোনীর ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জিয়ারুল নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বালিয়াকান্দা গ্রামের মতিউর রহমানের পুত্র। সূত্রে জানা যায়, গত ৬ মাস পূর্বে নেত্রোকোনা জেলার উল্লেখিত এলাকা থেকে নির্মাণ শ্রমিকের কাজ করার জন্য হাটহাজারীতে আসে জিয়ারুল । আসার পর থেকে পৌরসভার মাটিয়া মসজিদ এলাকার পশ্চিমে ৭নং ওয়াডস্থ চন্দ্রপুর গ্রামের অছি মিয়ার কলোনীর ওই বাসায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। ঘটনারদিন সকালে দোকানে গিয়ে চা নাস্তা শেষ করে পুনরায় বাসায় চলে আসে জিয়ারুল। বেলা সাড়ে দশটার দিকে আশেপাশের বাসিন্দারা জানালা দিয়ে ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। পরে থানা পুলিশকে খবর দিলে মডেল থানা পুলিশের এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাসার সিলিং ফ্যানের সাথে গলায় মাফলার পেচানো ঝুলন্ত অবস্থা থেকে  লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন  তৈরী শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে