বোরহানউদ্দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক কে পিটিয়ে আহত

এফএনএস (ফয়সাল আহমেদ; বোরহানউদ্দিন, ভোলা) : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০৭:৪৪ পিএম
বোরহানউদ্দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক কে পিটিয়ে আহত

ভোলার বোরহানউদ্দিনে ফুটবল খেলাকে কেন্দ্র এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।   বৃহস্পতিবার (২৫) মার্চ রাত ৯টায় বড় মানিকা ইউপির হারুনের হাটে এ হামলার ঘটনা ঘটে।  হামলায় আহত যুবকের নাম মো: রাজীব সে একই এলাকার মৃত সাহাবুদ্দিন ফরাজীর ছেলে।  আহত রাজীব জানায় সে ঢাকায় ইনসেপ্টো ফার্মাসিটিক্যাল এ চাকুরীরত। ঈদের ছুটিতে সে বাড়ীতে আসে।  ঈদের পরদিন বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মাঠে খেলা দেখতে যায়। তখন রাজীবের শ্যালক রবিন এর সাথে স্থানীয় কিশোর আসাদ এর সাথে খেলা কেন্দ্র করে তর্কাতর্কি হয়।  তখন সে তাদের কে ছাড়িয়ে দেয়।   ওই ঘটনার জের ধরে রাতে রাজীব বাজারে গেলে আসাদ সহ স্থানীয়  রফিক মেস্ত্রী, সবুজ, দুলাল মেস্ত্রী, বাবুল বেপারী, সিহাব সহ ১০/১৫ জন তার উপর অতর্কিত হামলা চালিয়ে দেশিয় অস্ত্র  দিয়ে মাথায় কোপ দেয় এবং পিটিয়ে হাত ভেঙ্গে ফেলে এবং রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।  তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার ৪দিন পারও হলেও পতিপক্ষরা আমার কোন খোজ নেয়নি। আমি আইনের সহায়তায় দোষীদের উপযুক্ত বিচার দাবী করছি।

আপনার জেলার সংবাদ পড়তে