ফুলবাড়ীয়ায় এক প্রবাসীর স্বপ্ন একদিনেই শেষ

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৮:৩৯ পিএম
ফুলবাড়ীয়ায় এক প্রবাসীর স্বপ্ন একদিনেই শেষ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২নং পুঠিজানা ইউনিয়নের কমলাপুর কালিয়াকুর বাজার এলাকায় এক প্রবাসীর ৩০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানা লিখিত অভিযোগ করেছেন প্রবাসীর বাবা। প্রবাসী মোফাজ্জল হোসেন খান এর ১৫ বছরের স্বপ্ন এক দিনেই শেষ করে দিয়েছে দুষ্কৃতিকারীরা।

তাঁর২৬ টি আকাশমনি,৪ কাঁঠাল  গাছ কেটে ফেলেছে তারা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সারাসারি আকাশমনি গাছ  গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে আছে। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ডালপালা ও পাতার স্তুপ। ১৫ বছর আগে ক্রয়কৃত জমিতে গাছ গুলো স্বপ্ন পূরন করবে মালিকের। কিন্ত একদিনের মধ্যেই সেই স্বপ্ন নির্মমভাবে ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা।

অভিযোগ সূত্রে যানাযায় একই গ্রামের প্রতিবেশি  মফিজ উদ্দিন খান,  জাহাঙ্গীর, আলগীর, আঃ কদ্দুছ খান, আবু সাইদ খান, মোয়াজ্জেম খান, রাকিব খান, শাকিব খানসহ লোকজন গত ২৬/০৩/২৬ সকালে দেশীয় অস্ত্র শ্বস্ত্র নিয়ে বে আইনি  ভাবে ক্রয় কৃত জমিতে থাকা আকাশমনি, কাঁঠাল গাছ  কাটিয়া তাদের নিজ বাড়িতে নিয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি নিরীহ ও শান্তিপ্রিয় হওয়ায় দিনের বেলা এ ধরনের নাশকতা চালানো দূর্বৃত্তদের জন্য সহজ হয়েছে।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন খান বলেন, গাছের সঙ্গে শক্রতা থাকা উচিত নয়। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু একজন ব্যাক্তির ক্ষতি নয়, পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

স্থানীয়দের ধারনা, ঘটনার পেছনে পূর্বশক্রতা, জমিসংক্রান্ত বিরোধ কিংবা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। কেউ কেউ মনে করছেন, বাগানটি ভালোভাবে বেড়ে ওঠায় ঈর্ষ্য থেকেই এ নাশকতা চালানো হয়েছে।

ঘটনার পর প্রবাসীর পিতা আবুবক্কর সিদ্দিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ফুলবাড়ীয়া থানার তদন্তকারী এ এস আই সহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করা হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা চেষ্ঠা করা হচ্ছে।