জিয়ানগরে হামের সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ০১:১৬ পিএম
জিয়ানগরে হামের সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় হাম রোগের সংক্রমণ প্রতিরোধে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান। সভায় জানানো হয়, হাম প্রতিরোধে ইতোমধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল এলাকায় মাইকিং করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও, সভায় পরীক্ষামূলকভাবে একজনকে টিকাদান প্রদান করা হয়েছে। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মারুফুল ইসলাম এবং প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত  ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে