শ্রীবরদীতে ট্রাঙ্কের ভিতর নারীর মরদেহের পরিচয় মিলেছে

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৬:২৪ পিএম
শ্রীবরদীতে ট্রাঙ্কের ভিতর নারীর মরদেহের পরিচয় মিলেছে

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে রাখা তালাবদ্ধ একটি ট্রাঙ্কের ভিতর উদ্ধার হওয়া হাত-পা বাঁধা নারী মরদেহর পরিচয় মিলেছে। একই সঙ্গে মরদেহসহ ট্রাঙ্ক বহনকারী পিকআপ ভ্যান ও চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পিবিআই । পিবিআই জামালপুর অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার (১ এপ্রিল) সকালে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার নয়াপাড়া ঢালিবাড়ী তিন রাস্তার মোাড়র পাকা রাস্তার উপর তালাবদ্ধ  একটি বড় ট্রাঙ্ক দেখতে পেয়ে স্থানীয়রা শ্রীবরদী থানা পুলিশেকে খবর দেয়।  সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাঙ্ক খুলে তোষকে মোড়ানো হাত পা বাধা অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায়।পরবর্তীতে শ্রীবরর্দী থানা পুলিশ মরদেহের পরিচয় সনাক্ত করার জন্য পিবিআই জামালপুর জেলার সঙ্গে যোগাযোগ করলে পিবিআই-এর একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ভিকটিমের পরিচয় শনাক্ত করে। ভিকটিম ডলি আক্তার (৩৬) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার  জয়পুর গ্রামের মো. আলাল মিয়ার মেয়ে। পুলিশ সুত্রে জানা গেছে, ডলি আক্তার তার স্বামী বিল্লালের সঙ্গে গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় গার্মেন্টসে কর্মরত ছিলেন। পরে ভিকটিমের ভাই মো. শফিক মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার দায়ের করে। এ ঘটনায় পিবিআই জামালপুরের তদন্তকারী কর্মকর্তা এস আই সামিউল ইসলাম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুক্রবার (৩ এপ্রিল) সকালে ট্রাঙ্ক বহনকারী ওই পিকআপটি (ঢাকা মেট্রো- ন ১২-২৮০৮) শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রাম থেকে জব্দ করে। একই সঙ্গে ওই পিকআপ ভ্যানের চালক আশরাফ আলীকে আটক করে। এ বিষয়ে পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা এস আই সামিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি এবং মূল ঘটনা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে