মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে তেল মজুতের দায়ে একটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এক ঝটিকা অভিযান পরিচালনা করে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকার ‘হিরন এন্টারপ্রাইজ’ নামক একটি দোকানে তল্লাশিকালে দোকানের ভেতরে অবৈধভাবে মজুত করে রাখা ৮টি ড্রাম ভর্তি প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয় । অভিযান চলাকালে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া এবং তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যায় । তারা পলাতক থাকায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, অবৈধ মজুতদারির এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, ‘উদ্ধারকৃত ১ হাজার ৬০০ লিটার ডিজেল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। জব্দকৃত এই তেলগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।