জনগণের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাবো: এমপি লিটন

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ১২:৩১ এএম
জনগণের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাবো: এমপি লিটন

ত্রিশালবাসী অনেক স্বপ্ন নিয়ে আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমি জনগণের আশা আর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাবো। প্রতিটা সময়, প্রতিটা দিন ত্রিশালের উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। ত্রিশাল উপজেলার রাস্তাঘাট মেরামতসহ আধুনিক একটি ত্রিশাল হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। কথাগুলো বলেছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার মোক্ষপুর ইউনিয়নে ‘মরা খাল’ পুনঃখনন, বক্সকালভার্ট নির্মাণ ও স্লুইট গেইট মেরামত কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা প্রকৌশলী সূত্র জানায়, উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৭ লক্ষ ২৪ হাজার টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, উপজেলা প্রকৌশলী জোবায়েত হোসেন প্রমূখ। উদ্বোধনের পূর্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এলাকার কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে