সাংবাদিক মনোনেশ দাস আর নেই

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৬:৩০ পিএম
সাংবাদিক মনোনেশ দাস আর নেই

দৈনিক ইত্তেফাকের মুক্তাগাছা সংবাদদাতা ও মুক্তাগাছা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সিনিয়র সাংবাদিক মনোনেশ দাস (৫২) আর নেই। তিনি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মুক্তাগাছা প্রেসক্লাব পরিবার, স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বিকাল ৪টায় মুক্তাগাছা পৌর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য।

আপনার জেলার সংবাদ পড়তে