মুক্তাগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৬:৩১ পিএম
মুক্তাগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল

মুক্তাগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ময়মনসিংহ বারের সিনিয়র আইনজীবী এডঃ শমসের আলী(৮২) সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক মেয়ে, চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তিনি মুক্তাগাছা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ফুলবাড়ীয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম রতনের পিতা। মঙ্গলবার বাদ জোহর মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদরাসা ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের লাশ মুক্তাগাছা পৌর গোস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান সরকার রোকন, সাবেক এমপি আবু রেজা ফজলুল হক বাবলু, ময়মনসিংহ বার কাউন্সিল, মুক্তাগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে