নোয়াখালীতে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩৮ পিএম | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩৮ পিএম
নোয়াখালীতে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ

নোয়াখালী থেকে  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাতের আঁধারে অন্যের ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  ভুক্তভোগী সাইফুল ইসলাম এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে সুজনের নেতৃত্বে সজীবসহ কয়েকজন ব্যক্তি তার পৈতৃক জমির মাটি বিক্রি করে দেয়। পরে সোহেল নামের এক ব্যক্তি অজ্ঞাত কয়েকজনকে সঙ্গে নিয়ে ডেকু ব্যবহার করে রাতের বেলায় জমির মাটি কেটে নিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত সোহেল বলেন, তিনি সরাসরি মালিক পক্ষের কাছ থেকে মাটি কেনেননি। তার দাবি, জমির মাটি আগে এক আওয়ামী লীগ নেতার কাছে বিক্রি করা হয়েছিল এবং পরে তিনি সেই সূত্রেই তার কাছ থেকে মাটি কিনেছেন। ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, আমি অসহায় মানুষ। রাতের আঁধারে তারা এসে আমার জমির মাটি কেটে নিয়ে গেছে। বাধা দিলে আমাকে হুমকি-ধমকি দেয় । তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাদত হোসেন জানান,  তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরী।

আপনার জেলার সংবাদ পড়তে