জামালপুরের মেলান্দহে ৩ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত যুবদলের সেই আল আমিন সিলু (৩৫)কে বহিস্কার করেছে। জেলা যুব দলের সহ দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সিলু আদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক। সে গুজামানিকা গ্রামের মজনু শেখের ছেলে। ১৩ এপ্রিল জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া থেকে সিলুসহ যুবলীগ নেতা আইয়ুব আলী (৩২)কেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আইয়ুব আলী হাজরাবাড়ি পৌর যুবলীগের সাবেক সহসভাপতি। সে হাজরাবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে। রাজনীতির আড়ালে তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে এলাকাবাসির অভিযোগ। তাদের গ্রেপ্তারের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে, ১৩ এপ্রিল রাতে সিলুকে যুবদল থেকে বহিস্কার করা হয়।