সারিয়াকান্দিতে জব্দ করা ৫ হাজার ৫৬২ লিটার জ্বালানি তেল ডিজেল বিক্রি করে ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জমা করলেন ইউ এন ও রাষ্ট্রীয় কোষাগারের। ইউ এন ও অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সারিয়াকান্দি পৌর এলাকার টিপুর মোড়ে লোপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গুদামে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ওই পরিমাণ তেল জব্দ করেন। পরে মাইকে ঘোষণা দিয়ে তিন দিন ধরে স্থানীয় আগ্রহী শ্যালো মেশিন মালিকদের মধ্যে সরকারি মূল্যে বিক্রি করার পর ৫লক্ষ ৬০হাজার ৫০০ টাকা রাষ্টিয় কোষাগারে জমা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।