বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে। এবার সীমান্তে নতুন একটি বিওপি উদ্বোধনের পরদিনই ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১৮ এপ্রিল ২০২৬ রাত ০৪.৫৫ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মৌচোষা বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিরল উপজেলাধীর সীমান্ত পিলার ৩২৯/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডুলিপাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (ভারতীয় স্কাফ সিরাপ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।