শার্শায়

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর স্কুলড্রেসসহ শিক্ষা উপকরণ বিতরণ

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০২:১৪ পিএম
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর স্কুলড্রেসসহ শিক্ষা উপকরণ বিতরণ

যশোরের শার্শায় ৪৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে কিন্ডারমিশনস জার্মানির আর্থিক সহায়তায় পরিচালিত আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন। বুধবার (২২ এপ্রিল) উপজেলার বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের শার্শা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও।

প্রধান অতিথি বলেন- পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন এই অঞ্চলে দরিদ্র, ,অসহায়, এতিম ও  ঝরে পড়া পথ শিশুদের শিক্ষার প্রসারে আজীবন কাজ করে যাবে। একইসঙ্গে শিক্ষার্থীদের নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। আরও উপস্থিত ছিলেন- আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের যশোর জেলা শাখার পরিচালক আবদুর রহমান, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, বুরুজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি দাসসহ স্থানীয় অভিভাবক সদস্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে