মোল্লাহাটে “নতুন কুঁড়ি”ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৩:৫৪ পিএম
মোল্লাহাটে “নতুন কুঁড়ি”ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে সরকারি উদ্যোগে আয়োজিতব্য “নতুন কুঁড়ি”ক্রীড়া অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ এবং জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি পারভেজ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সভায় আসন্ন “নতুন কুঁড়ি”ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন, খেলার ভেন্যু নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আহ্বান জানানো হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “নতুন কুঁড়ি”ক্রীড়া অনুষ্ঠান শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সফল আয়োজন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অংশগ্রহণকারীরা অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে