কালিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০১:৫৬ পিএম
কালিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. রাফি, আরএমও (ভারপ্রাপ্ত) ডা. পার্থ প্রতিম বিশ্বাস । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্যকর্মী, কালিয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন। বক্তারা তাদের বক্তব্যে সুষম পুষ্টির গুরুত্ব, পুষ্টি বৈষম্য দূরীকরণ এবং একটি সুস্থ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে