বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি তিন দিনের সরকারী সফরে ১৫৭ নেত্রকোনা-১(দুর্গাপুর-কলমাকান্দা)আসন নিজ এলাকায় পৌছে ২৩এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন ও উদ্ধোধন করেণ। দুপুর ২ ঘটিকায় উপজেলা পানিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে অনগ্রসর মানুষের জীবনমান উন্নয়ন ও স্বনির্বর করতে ছাগল পালন সরঞ্জাম ও ছাগল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেণ। বেলা ৩ ঘটিকায় দুর্গাপুর মহিলা কলেজ হোস্টেল সংক্রান্ত কাজ পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেণ। বিকাল ৪ ঘটিকার সময় ডিএসকে হাসপাতালের সামনে থেকে সুসং আদর্শ বিদ্যানিকেতন স্কুল পর্যন্ত ইউনি ব্লক রাস্তার কাজের উদ্বোধন করেণ। ৪-৩০মিঃ উপজেলা পরিষদ হলরুমে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি গনের সাথে বাঁধ নিম্মান ও নদী ভাঙ্গন রোধ নিয়ে মতবিনিময় সভা করেণ। সন্ধায় নিজবাড়ী কলমাকান্দার উদ্দেশ্যে দুর্গাপুর ত্যাগ করেণ।