পিরোজপুরের নাজিরপুর উপজেলা জামায়াতের উদ্যোগে ইউনিয়ান দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরে অবস্থিত দাখিল মাদ্রাসায় ইউনিয়ান দায়িত্বশীলদের নিয়ে এ বার্ষিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দীন খান রাজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা বায়তুলমাল সম্পাদক, অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উপজেলা যুববিভাগ সভাপতি মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি মো. জাহিদুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ ইমরান আহমেদ প্রমুখ। এ সময় ৯টি ইউনিয়নের জামায়াত বিভাগ, যুব বিভাগ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিটি বিভাগের সভাপতি সেক্রেটারি বাইতুল মাল সম্পাদক গন উপস্থিত ছিলেন।