দৌলতখানে ২৩ ব্যারেল অবৈধ জ্বালানি তেল জব্দ

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:২৫ পিএম
দৌলতখানে ২৩ ব্যারেল অবৈধ জ্বালানি তেল জব্দ

ভোলার দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে অবৈধ ২৩ ব্যারেল জ্বালানি তেল আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে পাতারখাল সংলগ্ন  স্লুইসগেট  এলাকার কয়েকটি দোকান ঘরে অভিযান চালিয়ে (পেট্রোল, ডিজেল,অকটেন )  এসব চোরাই জ্বালানি তেল জব্দ করা হয়।   পরে জব্দকৃত তেল দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী'র উপস্থিতিতে উপজেলা ভূমি অফিসে নিয়ে রাখা হয়।   জব্দকৃত এসব জ্বালানি তেল শুক্রবার (২৪ এপ্রিল) পরিমাপ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় তেল ব্যবসায়ীদের নিকট বিক্রয় করা হবে বলে জানা গেছে।  উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল  ইসলাম চৌধুরী আমার দেশকে বলেন, জব্দকৃত তেলের পরিমাপ করা হয়নি। পরিমাপ করে তেল বিক্রি করে বিক্রয়ের চালান  রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে