রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ২৫ এপ্রিল, ২০২৬, ০১:৩৮ পিএম | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০১:৩৮ পিএম
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে ১০ জন। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যে দেখা যায়, নতুন করে সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন ১০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন রোগী। হাসপাতালে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন রোগী। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের। এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন ১০ জন।
আপনার জেলার সংবাদ পড়তে