বাগেরহাটের চিতলমারীতে উপজেলা পর্যয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। রবিবার(২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চিতলমারী একে ফাইজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মাও: মশিউর রহমান (এমপি)। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ২দিন ব্যাপি এই টুর্নামেন্টের সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাও: মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগ নেতা আব্দুল কাদের মুন্সী, উপজেল স্যানেটারী ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম প্রমূখ। টুর্ণামেন্ট এর ধারাভাষ্যকার ছিলেন বিশিষ্ঠ ক্রিড়া বিদ জাহাঙ্গীর হোসেন বিন্দু ও বিএনপি নেতা মো: সেলিম খান।