কয়রা বাজারের জায়গা দখল করার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:৫৩ পিএম
কয়রা বাজারের জায়গা দখল করার প্রতিবাদে মানববন্ধন

কয়রা উপজেলার ঐতিহ্যবাহি হায়াতখালী বাজারের জাায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সামনে হায়াতখালী বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, মঠবাড়ি গ্রামের ইমান আলী সানার পুত্র আকবার আলী ও অহেদ সরদারের পুত্র মাসুদ সরদার বাজারের জায়গা দখল করার পায়তারা চালাচ্ছে। এতে করে ব্যবসায়ীরা বাঁধা প্রদান করলে তাদেরকে মিথ্যা মামলায় হয়রানী করার পাশাপাশি মারপিট করার হুমকি ধামকি অব্যহত রেখেছে। বক্তরা আরও বলেন, দখলকারিরা বিগত দিনে আওয়ামীলীগ সরকারের আমলে উক্ত জায়গা দখল করতে গিয়ে ব্যবসায়ীদের মারপিট করে। এমনকি তারা ঐ সময়ের ক্ষমতাসীন দলের লোক হওয়ার বজারের ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানী করে থাকে। আবারও তারা বাজারের জায়গা দখল করার পায়তারা চালাচ্ছে। উপস্থিত ব্যবসায়ীরা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে। এ ছাড়া ঐ চক্রটি যাতে জায়গা দখল করতে না পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে । মানববন্ধনে বক্তব্য রাখেন হায়াতখালী বাজার কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ সোহাগ জামান, ব্যবসায়ী আনিছুর রহমান, আলহাজ্ব কামরুল ইসলাম, মাষ্টার ফজলুল হক, মাষ্টার আজিজুল ইসলাম, বদিউজ্জামান বিলুু, মফিজুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ। মানববন্ধনে বাজারের প্রায় ২ শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।