সুজানগরে দুই শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৫:০৮ পিএম
সুজানগরে দুই শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

পাবনার সুজানগরের মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের এবং সহকারী শিক্ষক মোঃ আজিজুর রহমানকে মিথ্যা মামলায় গ্রেফতার করার প্রতিবাদে এবং অবিলম্বে মুক্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় সংলগ্ন সুজানগর-মথুরাপুর সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ১ঘন্টার মানববন্ধনে ওই দুই শিক্ষককে হয়রানিমূলক মিথ্যা মামলায় গেফতার করার অভিযোগ এনে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্র সিহাব উদ্দিন, নাহিদ খান ও নবম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাতে সুজানগর থানা পুলিশ তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে গ্রেফতার করে।

আপনার জেলার সংবাদ পড়তে