শ্রমিককে মারধরের অভিযোগে কোস্টাগার্ড সদস্যের বিরুদ্ধে মামলা

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৫:৫৭ পিএম
শ্রমিককে মারধরের অভিযোগে কোস্টাগার্ড সদস্যের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় নিজামপুর কোস্টগার্ডে কর্মরত গোয়েন্দা সদস্য মো. মাসুদসহ অজ্ঞাত আরো তিন/চার জনকে আসামি করে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়েছে। সোমবার দুপুরে এই মামলাটি করা হয়। কলাপাড়ার আক্কেলপুর গ্রামের বাসীন্দা ড্রেজার শ্রমিক শামীম ফকির এই মামলাটি করেছেন।

মামলায় বলা হয়েছে, শামীম ফকিরকে গত ২৩ এপ্রিল রাতে শেখ জামাল সেতু থেকে তাকে ধরে নিয়ে হাতপা বেধে চোখে কালো কাপড় বেধে কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। শুধুমাত্র সন্দেহের বশে অমানুষিক নির্যাতন করে সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে। পাইপ দিয়ে শামীমকে পেটানো হয়েছে। বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। পায়ের জুতাসহ বুকের উপর উঠে পাড়ানো হয়। এক পর্যায়ে শামীম অচেতন হয়ে পড়েন। অমানবিক নির্যাতন করে নদীর পাড়ে ফেলে রাখা হয়। সেখান থেকে স্বজনরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা করেন। তার কাছ বিভিন্ন ধরনের স্বীকারোক্তি নেয়ার জন্য এমন নির্যাতন চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এর প্রতিকার চাইতে সোমবার মামলাটি করেন। আদালত সিআইডি পুলিকে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আদেশ দিয়েছেন। এব্যাপারে কোস্টগার্ড নিজামপুর স্টেশনের নম্বরে একাধিকবার মোবাইল করলেও এবিষয়ে কেউ কোন বক্তব্য দিতে রাজি হননি। এমনকি ওই নামে কোন গোয়েন্দা সদস্য আছেন কি না তাও জানাতে রাজি হয়নি। তবে গোটা বিষয়টি নিয়ে একটি তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে