আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:১৩ পিএম
আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে র ্যালী বের করা হয়। র ্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, অধ্যক্ষ মুজিবর রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান প্রমুখ আলোচনা রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে