কুষ্টিয়ার দৌলতপুরে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা সিনিয়রসহকারী জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যলি উপজেলা বাজার প্রদক্ষিণ শেষে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় উপজেলা কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান, দৌলতপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মোঃআশরাফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
অনিন্দগুহ,উপজেলা সহকারী কমিশনার ভূমি
প্রদীপ কুমার দাস,সাব রেজিস্টার সঞ্জয় কুমার, দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃশামীম রেজা মোল্লা, দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন,বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, দৌলতপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহফুজ আলী খান, সেক্রেটারি অ্যাডভোকেট নিজামুদ্দিন, সাংবাদিক মোঃসাইফুল ইসলাম (শাহীন),অ্যাডভোকেট শামসুল হক খান, নাসির উদ্দিন জুয়েল, আলী মুর্তজা জুয়েল, মোঃনুরুল আমিন মোঃআশরাফুল ইসলাম মুকুল।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।